বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে হাঁটলেন ১১০০ কিলোমিটার!

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে হাঁটলেন ১১০০ কিলোমিটার!

অনুসন্ধান ডেস্ক: ভ্যালেন্টাইন’স ডে-তে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে ১ হাজার ১০০ কিলোমিটার পথ হেঁটেছেন থাইল্যান্ডের এক ব্যক্তি। তার ব্যতিক্রমী এ কাজে বেশ আলোচনায় এসেছেন তিনি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানায়, গত ১৪ জানুয়ারি সুথেপ মাইউ প্রমজিত নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি থাইল্যান্ডের মধ্যাঞ্চলের নাখোন নাইওক শহরে নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেন। পায়ে হেঁটে তার গন্তব্য এক হাজার ২০০ কিলোমিটার দূরের সাতুন প্রদেশে তার প্রেমিকার বাড়ি।

কোনো বিরতি ছাড়া গাড়ি চালিয়ে এই দূরত্ব অতিক্রম করতে প্রায় ১৬ ঘণ্টা সময় লাগবে। অন্যদিকে বিরতিহীনভাবে হাঁটলে কমপক্ষে ২০০ ঘণ্টা সময় লাগবে এই দূরত্ব অতিক্রম করতে।

সুথেপ মাইউ প্রমজিত শনিবার পর্যন্ত এক হাজার ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বন্ধু নিভাত থংউইথির (৫০) সঙ্গে ট্রাং-এ পৌঁছান। নিভাত স্কুটারে করে সুথেপকে সঙ্গ দিয়েছেন।

সুথেপ আশা করছেন, মঙ্গলবারের মধ্যে সাতুনের থুং ওয়া জেলায় তার প্রেমিকা থানাপা খিয়াও-অনের বাড়িতে পৌঁছাতে সক্ষম হবেন। পাঁচ বছর আগে টিকটকে এই দম্পতির পরিচয় হয়। দু’জনেরই বয়স ৫৬ বছর। বিয়ে হয়ে গেলে স্ত্রীকে নিয়ে তিনি থাইল্যান্ড ঘুরে বেড়াবেন বলে জানিয়েছেন সুথেপ।

সুথেপ আরো জানান, যাত্রা শুরুর পর থেকে তার ১৭ কেজিরও বেশি ওজন কমেছে। যদিও তার ওজন এখন মাত্র ৪০ কেজি, তবুও তিনি খুশি। কারণ তার মতে, তার এই পায়ে হাঁটা প্রমাণ করে যে তিনি তার প্রেমিকাকে কতটা ভালোবাসেন।

সুথেপ বলেছেন, ‘আমি চাই, যারা তাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে দুর্ব্যবহার করেন, সেই সঙ্গে যারা তাদের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত, আমার এই যাত্রা তাদের নজর কারুক।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯