শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সার চাওয়ায় বিএনপির আমলে ২০ কৃষককে হত্যা করা হয়: প্রতিমন্ত্রী

সার চাওয়ায় বিএনপির আমলে ২০ কৃষককে হত্যা করা হয়: প্রতিমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে একমাত্র আওয়ামী লীগ সরকারই দেখে। বিএনপির আমলে সার চাওয়ায় ২০ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া থেকে শুরু করে সর্বোচ্চ মূল্যায়ন করেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

কৃষকদের অনাবাদি জমি আবাদি করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নাম থাকতো না।

তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে টেকসই উন্নয়নের পাশাপাশি জনগণের ভাগ্য পরিবর্তন হবে। কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কৃষক বাঁচবে, দেশ বাঁচবে।

তিনি বলেন, কৃষকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তাই দেশ বাঁচাতে জনগণকে বাঁচাতে উন্নয়নের স্বার্থে পুনরায় আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে বরিশাল সদর আসনের ছয়টি ইউনিয়নের কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ করেন।

এ পাওয়ার টিলার দিয়ে বরিশাল-৫ আসনের কৃষকরা যাতে বিনামূল্যে ব্যবহার করে অনাবাদি জমি কৃষি কাজের উপযোগী করতে পারেন সেজন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯