রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে পর্যটক নিয়ে নোঙর করেছে ভারতের প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’

বরিশালে পর্যটক নিয়ে নোঙর করেছে ভারতের প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’

অনুসন্ধান ডেস্ক: বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ ‘গঙ্গা বিলাস’ নোঙর করেছে বরিশালের কীর্তনখোলা নদীতে। এই প্রমোদতরীতে সুইজারল্যান্ড ও জার্মানির ২৮ জন পর্যটক রয়েছেন।

বুধবার দুপুর আড়াইটায় বরিশালে এসে পৌঁছায় এই প্রমোদ তরীটি। বিকালে পর্যটকরা বরিশাল নগরীর বগুড়া রোডে থাকা ১২০ বছরের পুরনো এপিফানি গির্জা পরিদর্শন করেন।

জানা গেছে, এই নদী ক্রুজের সূচনা হয় গত ১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের মধ্য দিয়ে। বারানসি থেকে পতাকা প্রদর্শনের পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এই প্রমোদ তরী।

২১তম দিনে শুক্রবার গভীর রাতে বাংলাদেশের জলসীমায় পৌঁছায় এটি। অ্যান্টিহারায় ক্রুজ যাত্রীরা রাত্রিযাপনের পর শনিবার সকালে ক্রুজটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।

ওই দিন বিকালে মোংলা বন্দরে রিভার ক্রুজ সদস্যদের স্বাগত জানায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

‘গঙ্গা বিলাস’ এর এই গুরুত্বপূর্ণ সফর দুই দেশের মধ্যে পর্যটনের সম্ভাবনা বৃদ্ধি করতে, জনগণের মধ্যে মেলবন্ধন জোরদার করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগের নতুন পথ উন্মোচনের একটি বড় পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে।

সুইজারল্যান্ড ও জার্মানির ২৮ জন পর্যটক বরিশালে আসলে তাদের স্বাগত জানান বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, টুরিস্ট পুলিশের এএসপি আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিএ বরিশালের বন্দর ও পরিবহন বিভাগের উপ পরিচালক আবদুর রাজ্জাক।

বৃহস্পতিবার দুপুরে কীর্তনখোলা ত্যাগ করবে এই প্রমোদ তরী। এরপর টাঙ্গাইল, ঢাকা, সিরাজগঞ্জ এবং রংপুর হয়ে ১৬ ফেব্রুয়ারি আসামের ডিব্রুগড়ে প্রবেশ করবে।

মোট ২৭ জন সুইজারল্যান্ডের নাগরিক এবং একজন জার্মান নাগরিককে নিয়ে প্রায় ৫১ দিন ধরে যাত্রা করবে এই জলযান। এটি তার যাত্রাপথে ২৭টি নদীর প্রণালির মধ্য দিয়ে ৩২শ কিলোমিটার পথ অতিক্রম করবে। শেষে আসামের ডিব্রুগড় থেকে আবারো একই পথ দিয়ে বারানসি ফিরে যাবে ‘গঙ্গা বিলাস’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯