বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বামী অন্তঃসত্ত্বা, সে খবর জানালেন স্ত্রী

স্বামী অন্তঃসত্ত্বা, সে খবর জানালেন স্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: মনের বাঁধন সব সময়ই সমাজ ও সংস্কারের অনেক ঊর্ধ্বে। সে কথাই ফের একবার প্রমাণ করে দেখালেন কেরালার এক প্রেমিক যুগল। ভারতে এমন ঘটনা এবারই প্রথম। যেখানে স্বামী-স্ত্রী দুজনেই ট্রান্সজেন্ডার।

২৩ বছর বয়সী জাহাদ রূপান্তরিত পুরুষ। অন্যদিকে ২১ বছর বয়সী জিয়া রূপান্তরিত নারী। বিয়ের পর অভিভাবক হওয়ার স্বপ্ন দেখেছিল এ জুটি। অবশেষে তাদের সে স্বপ্ন সত্যি হতে চলেছে। মার্চেই তাদের ঘরে আসছে প্রথম সন্তান।

স্ত্রী জিয়া নিজের ইনস্টাগ্রামে স্বামীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন। ইনস্টাগ্রামে জিয়া লেখেন, ‘আমার মা হওয়ার স্বপ্ন ও জাহাদের বাবা হওয়ার স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে।’

ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জিয়া বলেন, বেশিরভাগ ট্রান্সজেন্ডারকেই সমাজ বয়কট করে। অনেকের ক্ষেত্রে পরিবারের লোকজনও পাশে থাকেন না।

তিনি আরও বলেন, অভিভাবক হতে প্রথমে দত্তক নেয়ার চিন্তা করেছিলাম। কিন্তু আইনি জটিলতার কারণে তা পারিনি। তারপরই স্থির করি, সমাজের চোখরাঙানি উপেক্ষা করে নিজেরাই বাবা-মা হব।

ট্রান্সজেন্ডার প্রসঙ্গে জিয়া বলেন, ‘অনেক ট্রান্সজেন্ডারই আছে আমাদের মতো বাবা-মা হতে চান। তবে সমাজের চোখরাঙানির ভয়ে তারা সেই সিদ্ধান্তটি নিতে পারেন না।

তাদের কাছে একটি উদাহরণ হতে চেয়েছি আমরা। সমাজকে বোঝাতে চেয়েছি, ট্রান্সজেন্ডাররাও সাধারণ নিয়মেই অভিভাবক হতে পারেন।’

পৃথিবীতে অনেক মানুষই আছে যারা শারীরিকভাবে নারী হলেও মনেপ্রাণে পুরুষসত্তা নিয়ে বেঁচে আছেন। আবার উল্টোটিও হয়।

তারা চিকিৎসা বিজ্ঞানের জটিল প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের শারীরিক গঠন পরিবর্তন করেন। যাদের মধ্যে রয়েছেন জাহাদ ও জিয়া।

পুরুষদের গর্ভধারণের কোনো সুযোগ নেই। তাই অনেকেই এ জুটির এমন খবর শুনে আকাশ থেকে পড়ছেন। যেহেতু ট্রান্সজেন্ডার পুরুষ জাহাদ আগে নারী ছিলেন; তাই পুরুষ হয়েও গর্ভধারণের সুযোগ পেলেন তিনি।

ইনস্টাগ্রামে এ জুটির বিভিন্ন ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। ট্রান্সজেন্ডার পুরুষ জাহাদের অন্তঃসত্ত্বার ছবি দেখে নেটিজেনদের কেউ কেউ জানিয়েছে শুভেচ্ছা, আবার কেউ কেউ তুলেছেন নিন্দার ঝড়। তবে নিন্দুকদের পাত্তা দেয়ার সময় নেই জাহাদ ও জিয়ার। তারা এখন নতুন অতিথি আসার অপেক্ষায়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯