শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুর্গম পাহাড়ে কেএনএফ ও হিন্দালের জঙ্গিসহ ২০ জন গ্রেফতার

দুর্গম পাহাড়ে কেএনএফ ও হিন্দালের জঙ্গিসহ ২০ জন গ্রেফতার

অনুসন্ধান ডেস্ক:: বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম পাহাড়ে দিনভর গোলাগুলির পর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে নতুন সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জঙ্গি ও পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যসহ ২০জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হওয়া অভিযানে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬ টায়।

এ সময় ২০ জনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, হিন্দালের জঙ্গি ও কেএনএফ সদস্যরা দিনভর র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়েছে।

গোলাগুলির সময় র‌্যাবের ৯ জন সদস্য আহত হয়েছেন। আহতদের বান্দরবান সদর হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকালে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে মঙ্গলবার বিকাল তিনটায় থানচি-লিক্রি সীমান্ত সড়কে তমা তঙ্গী পর্যটন স্পটে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসাইন জানান, কেএনএফ ও শারক্কীয়ার একটি দল থানচি উপজেলা সদর থেকে ২৭ কিলোমিটার দূরে রেমাক্রি খালের সেতু এলাকায় গত সোমবার অবস্থান নেয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে র‌্যাব ও সেনাবাহিনী ভোরে সেখানে অভিযানে নামে। অভিযানে কেএনএফ ও শারক্কীয়ার জঙ্গিরা গুলি ছুড়লে সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা পাল্টা গুলি ছোড়েন।

এর পর থেমে থেমে চলে গোলাগুলি। এতে র‌্যাবের নয়জন সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবানে পাঠানো হয়েছে। তিনি বলেন, এই জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি জানান, র‌্যাবের পরিকল্পনা ছিল ফায়ার করতে করতে এক পর্যায়ে যখন জঙ্গিদের গুলি শেষ হয়ে যাবে। আমরা তখন তাদেরকে অক্ষত অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হবো।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯