বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভূমিকম্পের পর সিরিয়ার কারাগার থেকে পালালো ২০ বন্দী

ভূমিকম্পের পর সিরিয়ার কারাগার থেকে পালালো ২০ বন্দী

অনুসন্ধান ডেস্ক: সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলের স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর উত্তর-পশ্চিম অঞ্চলের একটি কারাগারে বন্দীরা বিদ্রোহ করেছে।

সুযোগ বুঝে পালিয়ে গেছেন ২০ জন। কারাগারটিতে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) বা আইএসআইএস যোদ্ধারা বন্দী ছিল।

আল জাজিরা তাদের লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তুর্কি সীমান্তের কাছে রাজো শহরের ওই কারাগারে অন্তত ২ হাজার বন্দী রয়েছে।

তাদের মধ্যে আইএসআইএস’র এক হাজার ৩০০ যোদ্ধা রয়েছেন বলে সন্দেহ করা হয়। সেখানে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধাও রয়েছে।

তাদের মধ্যেই ২০ জন কারাগার থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র বন্দীদের পালানোর বিষয়টি নিশ্চিত করেছে।

রাজো কারাগারের কর্মকর্তা বলেছেন, ভূমিকম্প আঘাত হানার পর শহরে এর প্রভাব পড়ে। কারাগারের ভেতর বন্দীরা বিদ্রোহ শুরু করে।

তারা কারা অভ্যন্তরের কিছু অংশ কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর মধ্যেই সুযোগ বুঝে ২০ জন পালিয়ে গেছেন। তারা আইএসআইএল জঙ্গি বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া চারটার দিকে প্রবল ভূমিকম্প আঘাত হাতে তুরস্ক ও সিরিয়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।

এরপর আরও বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। এ ঘটনায় সিরিয়ায় এখন পর্যন্ত দেশটির ১ হাজার ৩৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯