বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোদির দল ছাড়লেন কলকাতার নায়িকা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোদির দল ছাড়লেন কলকাতার নায়িকা

অনুসন্ধান ডেস্ক: ২০১৯ সালের লোকসভায় ১৮ আসন জিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হইহই ফেলে দিয়েছিল বিজেপি।

ওই বছরই জুলাই মাসে দিল্লিতে গিয়ে একঝাঁক টলিউড ও টেলিউডের অভিনেতা, অভিনেত্রী গেরুয়া দলে যোগদান করেছিলেন। সেই তালিকায় ছিলেন বাংলা ছোট পর্দার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্রও। সোমবার কাঞ্চনা বিজেপি ছাড়লেন।

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে দলের নানা কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে কাঞ্চনা মৈত্রকে। বিক্ষোভ আন্দোলনে পুলিশি বাধার সামনেও লড়াই চালিয়েছেন তিনি।

যদিও গত কয়েক মাস সেইভাবে বিজেপিতে সক্রিয় হতে দেখা যায়নি তাকে। সেই কাঞ্চনাই সোমবার সোশাল মিডিয়ায় রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন।

কেন রাজনীতিকে বিদায় জানালেন কাঞ্চনা মৈত্র? ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, ‘কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম।’ সূত্রের খবর, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে হোয়াটসঅ্যাপ করে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জানিয়েছেন কাঞ্চনা।

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে তৃণণূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। আর তার ২৪ ঘন্টার মধ্যেই অভিনেত্রী দল ছাড়লেন। যারপরনাই অস্বস্তিতে বঙ্গ বিজেপি। যদিও দলের তরফে দাবি, কাঞ্চনা মৈত্র বিজেপিতে সক্রিয় ছিলেন না। একসময়ে শাখা সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

সূত্রের খবর, দলের পুরনো কর্মীদের ভাল করে সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন কাঞ্চনা মৈত্র। ফলে, অভিনেত্রীর দল ছাড়ার সময় ফের উস্কে উঠল বঙ্গ বিজেপির অন্দরের আদি-নব্য বিবাদ। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯