শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএনপি ক্ষমতার মোহে অন্ধ নয়: মঈন খান

বিএনপি ক্ষমতার মোহে অন্ধ নয়: মঈন খান

অনুসন্ধান ডেস্ক:: ১০ দফা দাবিতে বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে জাতীয় স্থায়ী কমিটির সদস‌্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার মোহে অন্ধ নয়। ক্ষমতায় যাওয়ার জন‌্য নয়, মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন‌্য কথা বলছি।

এ সরকার যদি দেশকে ভালোবাসে, গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষকে ভালোবাসে তাহলে এ জুলুম-অত‌্যাচারের পথ পরিহার করে জনগণের কাতারে এসে দাঁড়াক। আমরাতো জনগণের কাতারে আছি। তারপর দেশের ১২ কোটি ভোটার যাকে ভোট দিয়ে বানাবে সে দেশ পরিচালনা করবে। এতে আওয়ামী লীগের ভয় কীসের।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই। আজ আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হত‌্যা করেছে। তারা কোনোদিন স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।

আজ আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে, কেন তারা সংসদে মাত্র ১১ মিনিটের ব‌্যবধানে গণতন্ত্রকে হত‌্যা করেছিলে, কেন তারা বাকশাল ও বাকস্বাধীনতা হরণ করেছিল, কেন দিনের ভোট রাতে হয়। এ কথা আমরা বলিনি, বিদেশি পর্যবেক্ষরা বলেছে। আর এতে তাদের গাত্রদাহ হয়েছে।

তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ববিহীন সরকারকে বিদায় নিতে হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তৃণমূল মানুষের ওপর স্টিম রোলার চালিয়ে, দুর্নীতি করে সেসব মানুষকে নিঃস্ব করে ফেলেছে। এ অত‌্যাচারী সরকারকে বিদায় দিতে হবে। মনে রাখতে হবে, জোর করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না।

মঈন খান বলেন, আজ যারা মাঠে আছেন তাদের একটি লোককেও ভাড়া করে আনা হয়নি, সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে।

এ রকম ১০টি সমাবেশে আমরা ১ কোটি লোক সম্পৃক্ত করেছি, আওয়ামী লীগের মতো লোক ভাড়া করে আনিনি। এদেশ থেকে অন‌্যায়, দুর্নীতি, অত‌্যাচার, সন্ত্রাস ও জুলুমকে দূর করতে হবে বলেই মানুষ সম্পৃক্ত হচ্ছে। মনে রাখতে হবে ক্ষমতা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম‌্যান অ‌্যাডভোকেট জয়নুল আবেদীন আওয়ামী লীগকে উদ্দেশ‌্য করে বলেন, বিএনপির ঝড়ের গতি বেড়ে গেছে, আর একটু ঝড় হলে গাছের মতো পড়ে যাবেন।

আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। আর বাংলাদেশ জাতীয়তাবদী দল এমন একটি দল যারা আপনাদের অধীনে নির্বাচনে যাবে না। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দেশে নির্বাচনও হবে না।

বরিশাল মহানগর বিএনপির সদস‌্য সচিব অ‌্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম‌্যান ব‌্যারিস্টার শাহজাহান ওমর-বীর উত্তম বলেন, স্যাংশন তো মাত্র ১০/১২ জনের। স‌্যাংশনের দেখছে কী? পালানোর জায়গা পাবে না ওরা।

তিনি বলেন, কিছু লোককে কিছু সময়ের জন‌্য আহাম্মক বানানো যায়, সব সময়ের জন্য সবাইকে আহাম্মক বানানো যায় না। বিএনপি আওয়ামী লীগের শত্রু না, আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, যে জাতি রক্ত দিতে পারে, সে জাতিকে দাবিয়ে রাখা যায় না। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট করতে হবে আমাদের।

সমাবেশে শুরু থেকে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এদিকে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯