বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাইজেরিয়ায় ব্যাপক সংঘর্ষ, ৪০ জনের বেশি নিহত

নাইজেরিয়ায় ব্যাপক সংঘর্ষ, ৪০ জনের বেশি নিহত

অনুসন্ধান ডেস্ক:: নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (৪ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, একটি সশস্ত্র গ্যাং যারা স্থানীয়ভাবে ডাকু নামে পরিচিত তারা বাকোরি গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীর ওপর গুলি ছুঁড়তে থাকে। এতে ৪০ জনেরও বেশি নিহত হয়।

এর পর পালিয়ে যাওয়ার আগে তারা গ্রামের গবাদিপশু লুট করে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। ঘটনার পরপরই জঙ্গলে ডাকুদের খোঁজ করতে স্থানীয় সশস্ত্র প্রহরীদের দায়িত্ব দেয়া হয়। পরে জঙ্গলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। গোলাগুলির ফলে ব্যাপক প্রাণহানিও হয়।

কাস্টিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ আল-জাজিরা জানায়, ‘অভিযুক্তদের শাস্তির মুখোমুখি করতে একটি যৌথ অভিযান চলছে।’ কাস্টিনা সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ইব্রাহিম আহমেদ বলেছেন, ‘আমরা গ্রামবাসীদের আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছি। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’

তবে কাস্টিনা পুলিশের দুটি সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৫০। জঙ্গল থেকে এরই মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের রাজ্যের কাঙ্কারা নামের একটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে কতজন আহত হয়েছে এই বিষয়ে কোনো তথ্য দেয়নি সূত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯