রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিপিএলের মাঝেই হঠাৎ ওমরাহ করতে গেলেন সাকিব

বিপিএলের মাঝেই হঠাৎ ওমরাহ করতে গেলেন সাকিব

অনুসন্ধান ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা চলাকালেই হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরব গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে সৌদি রওয়ানা হন তিনি।

সাকিবের সৌদি আরবের যাওয়ার খবর জানিয়েছেন দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেওয়া ওয়াসিম খান।

জানা গেছে, রাউন্ড রবিন লিগের প্রায় শেষ পর্যায়ে এখন বিপিএল। কোনো কোনো দলের ২টি, ৩টি করে ম্যাচ বাকি। ঢাকার বাকি আর মাত্র ১ ম্যাচ।

বেশ কিছু ম্যাচ বাকি থাকলেও শেষ চারে কোন চারটি দল খেলবে, তা আগেই নির্ধারণ হয়ে গেছে। বিদায় নেবে কোন তিনটি দল, সেটাও নির্ধারণ হয়ে গেছে। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর প্রথম ও দ্বিতীয় হয় কোন দুটি দল, সেটাই দেখার বিষয়।

শেষ চারে উঠে যাওয়া চার দলের মধ্যে রয়েছে ফরচুন বরিশালও। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বর স্থানে। ১০ ম্যাচে পয়েন্ট তাদের ১৪।

পরবর্তী দুই মাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে।আর এর মধ্যেই চলে গেলেন সাকিব।

তবে কাউকে হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯