বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ গ্রেফতার

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ গ্রেফতার

অনুসন্ধান ডেস্ক:: পাকিস্তানে সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে ‘হত্যার ষড়যন্ত্রের’ অভিযোগে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার ভোরে মুরি মোটরওয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর জিওটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী মুসলিম লীগ (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদ।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার ভাগ্নে শেখ রশিদ শফিক অবশ্য পুলিশের বক্তব্যের বিরোধিতা করেছেন। বলেছেন কর্তৃপক্ষ তাকে রাওয়ালপিন্ডিতে তার বাড়ি থেকে আটক করেছে, মোটরওয়া থেকে নয়।

ইসলামাবাদের আবপারা থানায় রশিদের বিরুদ্ধে মামলা করেছেন পাকিস্তান পিপলস পার্টির রাওয়ালপিন্ডি ডিভিশনের সভাপতি রাজা ইনায়াত ওর রেহমান। সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে আহমেদকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে শেখ রশিদ আহমেদকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯