রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, ট্রাভেল এজেন্ট থেকে

সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, ট্রাভেল এজেন্ট থেকে

অনলাইন বার্তা পরিবেশক :: দেশের ৩৮ জেলা থেকে ৩৫৭টি ট্রাভেল এজেন্সির পরিদর্শন প্রতিবেদন না দেওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এলআর ফান্ডে (লোকাল রিসোর্স ফাণ্ড) টাকা না দেওয়ায় এসব এজেন্সির বিষয়ে বছরের পর বছর প্রতিবেদন দেওয়া হচ্ছে না বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে। ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে এরকমই অভিযোগ মন্ত্রণালয়ে করা হয়েছে বলে ঐ সূত্র দাবি করেছে।

সংশ্লিষ্ট একাধিক জেলা প্রশাসক অবশ্য ভিন্নমত প্রকাশ করে বলছেন, লোকবলের অভাব আর অনেক এজেন্সির জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংযুক্ত না থাকায় ঐসব আবেদন বিবেচনা করা যাচ্ছে না। কিন্তু জেলা প্রশাসকরা বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেননি।

জেলা প্রশাসনের সূত্রগুলো অবশ্য এলআর ফান্ডে ঐ খাত থেকে টাকা বা চাঁদা নেওয়া হয় সে কথা স্বীকার করে বলছেন, প্রতিটি এজেন্সির কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়। যারা বা যেসব এজেন্ট ঐ পরিমাণ টাকা দিতে পারেন না তাদের বিষয়ে কোনো কোনো জেলা প্রশাসন ঐসব আবেদন ফেলে রাখে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, এজেন্সিগুলোর বিষয়ে জেলা প্রশাসকের প্রতিবেদন না পাওয়ায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। প্রতিটি এজেন্সি বছরভিত্তিক নবায়নের ক্ষেত্রে সরকারকে ৩৩ হাজার টাকা ফিস এবং নতুন এজেন্সির ক্ষেত্রে ৬৩ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নিয়ম রয়েছে। তিনি বলেন, প্রতিবেদন প্রাপ্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে মাঝে মাঝে তাগিদপত্র দেওয়া হচ্ছে।

যেসব জেলা থেকে প্রতিবেদন পাওয়া যাচ্ছে না সেগুলো হচ্ছে চট্টগ্রামে ১২৯টি, সিলেটে ১০৯টি, কুমিল্লায় ছয়টি, কক্সবাজারে আটটি, গাইবান্ধায় দুইটি, গাজীপুরে দুইটি, হবিগঞ্জে দুইটি, রাজশাহীতে ১১টি, চাঁদপুরে একটি, চাঁপাইনবাবগঞ্জে ছয়টি, ঢাকায় দুইটি, ফরিদপুরে একটি, ফেনীতে আটটি, ঝিনাইদহ ও কিশোরগঞ্জে একটি করে, ময়মনসিংহে ছয়টি, নওগাঁয় একটি, নরসিংদীতে তিনটি, নোয়াখালীতে পাঁচটি, শেরপুরে একটি, সিরাজগঞ্জে ছয়টি, সুনামগঞ্জে দুইটি, বগুড়ায় পাঁচটি, দিনাজপুরে দুইটি, খুলনায় ছয়টি, মৌলভীবাজারে ছয়টি, মুন্সিগঞ্জে দুইটি, নারায়ণগঞ্জে ১০টি, রংপুরে দুইটি, টাঙ্গাইলে তিনটি, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, মেহেরপুর, নীলফামারী ও পটুয়াখালীতে একটি করে আবেদন পড়ে আছে।

বিভাগওয়ারী হিসাবে ঢাকায় ২৫টি, চট্টগ্রামে ১৫৮টি, সিলেটে ১১৯টি, রাজশাহীতে ৩০টি, বরিশালে একটি, খুলনায় আটটি, ময়মনসিংহে আটটি আবেদন নিষ্পত্তি না করে ফেলে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯