শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন: ক্রিকেটার আল আমিনের নামে চার্জশিট

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন: ক্রিকেটার আল আমিনের নামে চার্জশিট

অনুসন্ধান ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের নামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।

সেই মর্মে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ চার্জশিটে ‘দেখিলাম’ লিখে তা পরবর্তী বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বদলির আদেশ দেন। এদিন জামিনে থাকা আল আমিন আদালতে হাজির ছিলেন।

সিএমএম আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই শেখ রাকিবুল ইসলাম এ তথ্য জানান। গত বছর ১ সেপ্টেম্বর আল আমিনের নামে স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে পরদিন অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল আমিন হোসেনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় তার ওপর নির্যাতন করতে থাকেন আল আমিন।

সবশেষ গত ২৫ আগস্ট আল আমিন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করলে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এসময় আল আমিন তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এরপর তিনি সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসা শেষে থানায় অভিযোগ করেন।

মামলা দায়েরের পর গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন আল আমিন। আট সপ্তাহ পর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে নিয়মিত জামিন পান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯