বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রকাশ্যে নাচায় প্রেমিক যুগলের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশ্যে নাচায় প্রেমিক যুগলের ১০ বছরের কারাদণ্ড

অনুসন্ধান ডেস্ক:: মধ্য এশিয়ার দেশ ইরানে এক প্রেমিক যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাস্তায় প্রকাশ্যে নাচানাচি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেটির ভিডিও প্রকাশ করায় তাদের এমন কঠোর শাস্তি দেওয়া হয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, আমির মোহাম্মদ আহমাদী (২২) এবং আস্তিয়াজ হাকিকি (২১) নামের ওই প্রেমিক যুগলকে দুর্নীতি, পতিতাবৃত্তি এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ অভিযুক্ত করা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তারা ইরানের রাজধানী তেহরানের আজাদী টাওয়ারের সামনে একে-অপরকে জড়িয়ে ধরে নাচছেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি সূত্র নিশ্চিত করেছে, ওই যুগল ইনস্টাগ্রামে নাচের ভিডিও প্রকাশের পরই তাদের আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাদের প্রায় ২০ লাখ মানুষ ফলো করেন। হাকিকি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।

সাজাপ্রাপ্ত তরুণী হাকিকিকে আটক করার আগে তার বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদি এই প্রেমিক যুগলের শাস্তি উচ্চ আদালতেও বহাল থাকে তাহলে তাদের প্রায় ১০ বছর জেলেই কাটাতে হবে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই প্রেমিক যুগল দুই বছর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯