বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানের মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৩২, আহত ১৪৭

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৩২, আহত ১৪৭

অনুসন্ধান ডেস্ক:: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পেশাওয়ার পুলিশ লাইন্স এলাকার এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আজ সোমবার দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪৭। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, বিস্ফোরণে শব্দ ছিল বিকট। অনেক দূর থেকেও এই শব্দ শোনা গেছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী নামাজের সারিতে ছিলেন, সেই সময় তিনি নিজেকে উড়িয়ে দেন।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তিনি ডনকে বলেছেন, অঞ্চলটি পুরোপুরি ঘিরে রাখা হয়েছে, কেবলমাত্র এ্যাম্বুলেন্সকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বেলা একটা ৪০ মিনিট নাগাদ মুসল্লিরা যখন জোহরের নামাজ আদায় করছিলেন তখন এই বিস্ফোরণ ঘটে। এই হামলার দায় এখন পর্যন্ত কোনও সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এছাড়া নিন্দা জানান পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯