শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক: জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক: জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

অনুসন্ধান ডেস্ক: ফেনীতে ককটেল ও জিহাদি বইসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে এক বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন।

একই দিন দুপুরে গোপন বৈঠককালে জয়পুরহাট থেকে আরও তিন জামায়াত নেতাকে আটক করে পুলিশ। জেলার কালাই উপজেলার মোলামগাড়ীহাট এলাকায় ন্যাশনাল মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণিকক্ষ থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন।

ফেনী মডেল থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনাকালে পাঁচটি ককটেল ও জিহাদি বইসহ ১২ জনকে আটক করা হয়েছে।

ওসি নিজাম উদ্দিন বলেন, আটকরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাম পরিচয় গণমাধ্যমকে জানানো হবে। পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।

তবে ফেনী জেলা জামায়াতের আমির মাস্টার শামসুদ্দীন বলেন, জেলা জামায়াতের কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা ছিল। পুলিশের অভিযোগ করা নাশকতার পরিকল্পনা সভার তথ্য কাল্পনিক ও বানোয়াট। অবিলম্বে আটকদের মুক্তির দাবি জানানো হচ্ছে।

এদিকে কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, শনিবার দুপুরে ন্যাশনাল মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি শ্রেণিকক্ষে বসে নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীরা একটি গোপন বৈঠকে বসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন নেতাকে আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯