বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের হাসপাতালে আগুনে পুড়ে ২ চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

ভারতের হাসপাতালে আগুনে পুড়ে ২ চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: ভারতের একটি বেসরকারি হাসপাতালে হঠাৎ আগুন লাগার ঘটনায় দুইজন চিকিৎসকসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভারতের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, মৃতদের মধ্যে হাসপাতালের মালিক চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং সেবিকা তারা দেবী।

এছাড়া সোহান খানারি নামে আরও একজনের মরদেহকে সনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতিসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হঠাৎ ওই হাসপাতালে আগুন লেগে যায়। হাসপাতালের একটি অংশে দায়িত্বরত ছিলেন সে চিকিৎসক দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘হাসপাতালের মালিক ও তার স্ত্রীসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

ধারণা করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এ ঘটনাটি ঘটেছে। এছাড়া একজনের অসুস্থ হওয়ার খবর পেয়েছি। চারজনের মৃতদেহকে সনাক্ত করা হয়েছে। বাকি একজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯