সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালের বারে ৬৩ জনের জেল জরিমানা, অবৈধভাবে মদ পানের দায়ে

বরিশালের বারে ৬৩ জনের জেল জরিমানা, অবৈধভাবে মদ পানের দায়ে

অনলাইন রিপোর্টর :: বরিশাল নগরীর সদর রোডের এরিনা হোটেলের বারে অভিযান চালিয়ে ৬৩ জনকে আটকের পর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী জানান, এরিনা বারে অবৈধভাবে মদ পানের দায়ে ৬৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত সকলকে সর্বনিম্ন ৪দিন থেকে সর্বোচ্চ ১৫দিনের কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা, অনদায়ে ১ থেকে সর্বোচ্চ ৪ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের শুক্রবার সকালে বরিশাল কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, এরিনা বারে মদ বিক্রির অনুমোদন থাকলেও লাইসেন্সবিহীন বা অনুমোদন বিহীন কারোর কাছে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। লাইসেন্সবিহীন মদ পান করছিলো দণ্ডপ্রাপ্তরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯