বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গো-হত্যা বন্ধ করলেই মিটে যাবে পৃথিবীর সব সংকট: গুজরাটের আদালত

গো-হত্যা বন্ধ করলেই মিটে যাবে পৃথিবীর সব সংকট: গুজরাটের আদালত

অনুসন্ধান ডেস্ক: গো-হত্যা বন্ধ করলেই পৃথিবীর সব সমস্যা মিটে যাবে বলে জানিয়েছেন ভারতের গুজরাটের একটি আদালত। রাজ্যের তাপি জেলার দায়রা আদালতের বিচারক সামির বিনোদচন্দ্র এমন মন্তব্য করেন। খবর এনডিটিভির।

গরু পাচারের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার সময় পর্যবেক্ষণে এই মন্তব্য করেন বিচারক। বলেন, যেদিন থেকে গো-হত্যা বন্ধ হবে সেদিন থেকেই পৃথিবীর সব সংকটের সমাধান হবে।

শুধু তাই নয়, বাড়ির দেয়ালে গরুর গোবর ব্যবহার করা হলে পারমাণবিক তেজস্ক্রিয়তায় ক্ষতিগ্রস্ত হয় না বলেও জানান তিনি। এমনকি গো-মূত্রকে অনেক রোগের ওষুধ বলেও আখ্যা দেন বিচারক সামির।

বিভিন্ন শ্লোকের উদ্ধৃতি দিয়ে আদালত বলেন, গরুকে অসুখী রাখা হলে, আমাদের সম্পদ ও সমৃদ্ধিও বিনাশ হয়ে যাবে। এছাড়া, গো-হত্যাকে জলবায়ু পরিবর্তনের সাথেও যুক্ত করে আদালত বলেন, যেসব সমস্যা এখন বিরাজমান তার কারণ ক্রোধ এবং গো-হত্যা। তাই হো-হত্যা বন্ধ না করলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বন্ধ করা যাবে না। যদিও এসব দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানায় এনডিটিভি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯