বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টাকা গুনতে পারেন না বর, বিয়ে ভেঙে দিলেন কনে!

টাকা গুনতে পারেন না বর, বিয়ে ভেঙে দিলেন কনে!

অনুসন্ধান ডেস্ক:: বিয়ের আসর থেকে বাধ্য হয়েই খালি হাতে ফিরে যেতে হলো বরকে। কারণ কনে বিয়ে ভেঙে দিয়েছেন। কিন্তু কী এমন হলো যে, হুট করে বিয়ে না করার সিদ্ধান্ত নিলেন কনে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজর করা হয়। বিয়ের আসরে কনের পরিবারের সবার সন্দেহ হয় বর মানসিক ভারসাম্যহীন। বিষয়টি পরীক্ষা করার জন্য বরকে ১০ টাকার ৩০টি নোট গুনতে দেওয়া হয়। কিন্তু বর নোট গুনতে ব্যর্থ হন।

আর এ কারণেই বিয়ে বাতিল করে দেন কনে। এ নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বিতণ্ডা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারা দুপক্ষকে নিয়ে সমস্যাটি মিটমাট করার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবে কনে বিয়ে করতে রাজি হননি। ফলে বাধ্য হয়েই বরপক্ষকে চলে যেতে হয়।

কনের ভাই জানান, তাদের একজন নিকটাত্মীয় বর ঠিক করেছিলেন। ওই আত্মীয়ের প্রতি বিশ্বাস থাকায় বিয়ের আগে তারা বরকে দেখেননি। কিন্তু বিয়ের অনুষ্ঠানে ছেলের আচরণ দেখে সন্দেহ হয় তাদের। পরে তাকে ৩০টি ১০ টাকার নোট গুনতে দেওয়া হয়। কিন্তু সে না পারায় তার বোন বিয়ে বাতিল করে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯