শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেন্দ্র সচিবের ভুলে ৭৫০ শিক্ষার্থীর ক্যারিয়ার শিক্ষায় ‘বি’ গ্রেড!

কেন্দ্র সচিবের ভুলে ৭৫০ শিক্ষার্থীর ক্যারিয়ার শিক্ষায় ‘বি’ গ্রেড!

অনুসন্ধান ডেস্ক:: পিরোজপুরে ইন্দুরকানীতে কেন্দ্র সচিবের ভুল ও অসাবধানতায় ৭৫০ জন এসএসসি পরীক্ষার্থী ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ‘বি’ গ্রেড পেয়েছে। এতে অনেকে জিপিএ-৫ পেয়েও ভালো কলেজে ভর্তির সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

জানা গেছে, উপজেলায় গত বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিষয়ে প্রায় ৭৫০ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।

কিন্তু পরীক্ষার ধারাবাহিক মূল্যায়নে ক্যরিয়ার বিষয়ে বোর্ডের নির্দেশিত ৫০ নম্বরের পরিবর্তে ২৫ নম্বর পাঠায় কর্তৃপক্ষ। এতে সব পরীক্ষার্থীর নম্বরপত্রে ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ‘বি’ গ্রেড এসেছে। ফলে পরীক্ষার্থীরা মোট নম্বরও কম পেয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাওয়া নম্বরপত্রে দেখা যায়, ইন্দুরকানী এম.ইউ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র তাহসিন বিন আহসান ১০ বিষয়ের সবগুলোতে জিপিএ-৫ পেয়েও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পেয়েছে ‘বি’ গ্রেড। অন্যরাও একই গ্রেড পেয়েছে।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া ঈমনের অভিভাবক মো. ফরিদ গাজী বলেন, সচিবের ভুলের কারণে তার ছেলে ‘বি’ গ্রেড পেয়েছে। নম্বর কম পাওয়ায় ভালো কলেজে ভর্তির সুযোগ পায়নি সে।

এসএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী হল সুপার ও সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, কেন্দ্রের সব বিদ্যালয়ের ক্যারিয়ার শিক্ষা বিষয়ে সচিব না জেনে ৫০ নম্বরের পরিবর্তে ২৫ দিতে বলায় এ সমস্যা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও ইন্দুরকানী সরকারি সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা বলেন, সার্বিক দায়দায়িত্ব কেন্দ্র কমিটির, সচিবের একার নয়। একজন শিক্ষক ভুল তথ্য দেওয়ায় ২৫ নম্বর পাঠানোর কারণে সবার ‘বি’ গ্রেড এসেছে। এ বিষয় যারা জানেন, তারা সহযোগিতা না করায় এ সমস্যা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯