বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অবশেষে কমলো স্বর্ণের দাম

অবশেষে কমলো স্বর্ণের দাম

অনুসন্ধান ডেস্ক: বিশ্ববাজারে অবশেষে কমলো স্বর্ণের দাম। মঙ্গলবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে।প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯০৪ ডলার ৮৭ সেন্টে। সোমবার (১৬ জানুয়ারি) যার দর ছিলো ১৯১৮ ডলার ৬৬ সেন্ট।

এদিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯০৯ ডলার ৯ সেন্টে। গত সোমবার যা ছিল ১৯২৩ ডলার ২০ সেন্ট। এ সময়ে ইউএস ডলার সূচক বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীর কাছে স্বর্ণ ব্যয়বহুল হয়ে গেছে। তাতে দামি ধাতুটির মূল্য নিম্নমুখী হয়েছে।

হাই রিজ ফিউচার্সের মেটালস ট্রেডিং ডিরেক্টর ডেভিড মেগের বলেন, বুলিয়ন মার্কেটে চড়া প্রবণতা আছে। এদিন স্বর্ণের দরপতন হয়েছে। তবে এটিকে সাময়িক হিসেবে দেখছি আমরা। তিনি বলেন, ডলারের দাম নিম্নমুখী হয়েছে। সেই সঙ্গে মূল্যস্ফীতি স্থির হয়েছে। ফলে স্বর্ণের বাজার ইতিবাচক থাকবে বলে আমরা মনে করছি।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির পতন হয়েছে। ফলে প্রায় ৯০ শতাংশ বিনিয়োগকারী মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে ২৫ বেসিস পয়েন্টের বেশি দাম বাড়াবে না দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এমনটি হলে ডলারের দাম আরও কমবে। সূত্র: রয়টার্স

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯