মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইলিয়াস কাঞ্চন শাজাহান খানের সঙ্গে লাইভে বসতে চান

ইলিয়াস কাঞ্চন শাজাহান খানের সঙ্গে লাইভে বসতে চান

অনলাইন বার্তা পরিবেশক :: সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানের উদ্দেশ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টক শো হবে। পুরো জাতি দেখবে।’
১১ ডিসেম্বর, বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এসময় তিনি আরো বলেন, ‘নিসচার পক্ষ থেকে ইতোপূর্বে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ হাজির করতে বলা হয়েছিল। না পারলে ক্ষমা চাইতে বলা হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি (শাজাহান খান) তথ্যপ্রমাণ হাজির করেননি, এমনকি ক্ষমাও চাননি।’
শাজাহান খানের উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলন থেকে ব্যক্তিগতভাবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ থাকলে হাজির করতে কিংবা না পারলে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন তিনি।
এর আগে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে পরিবহন নেতা শাজাহান খান বলেন, ‘আপনি (ইলিয়াস কাঞ্চন) যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন, আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন, কয়টি স্কুল করেছেন, ক’জন মানুষকে ট্রেনিং দিয়েছেন- আমি তার তথ্য বের করতেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯