বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দ্বিতীয় বিয়ে করছেন দাউদ ইব্রাহিম

দ্বিতীয় বিয়ে করছেন দাউদ ইব্রাহিম

অনুসন্ধান ডেস্ক: দ্বিতীয়বার বিয়ে করছেন ভারতের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া নেতা দাউদ ইব্রাহিম। প্রথম স্ত্রী মোহজাবিন শেখ এখনও দাউদের সঙ্গে রয়েছেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) সামনে এটি স্বীকার করেছেন। জানা গেছে, এই তথ্য ২০২২ সালের সেপ্টেম্বরে এনআইএর হাতে এসেছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দাউদের দ্বিতীয় স্ত্রীও পাকিস্তানি। দাউদ পাকিস্তানে তার ঠিকানা পরিবর্তন করেছে বলেও খবর এসেছে। দাউদকে করাচিতে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসিনা পার্কারের ছেলে আলি শাহের দাবি অনুযায়ী, দাউদ ও তার প্রথম স্ত্রী এখনও আলাদা হননি।

সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে দাউদের যোগসাজশের অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় এনআইএ। অনেককে গ্রেফতারও করা হয়েছে। এ মামলায় আদালতে চার্জশিটও দাখিল করেছে জাতীয় তদন্ত সংস্থা। আলি শাহের দাবি অনুযায়ী, দাউদ তার প্রথম স্ত্রী মেহজাবিনের কাছ থেকে বিভিন্ন তদন্তকারী সংস্থার দৃষ্টি সরাতে দ্বিতীয় বিয়ে করছেন। আলি শাহ এনআইএর কাছে দাবি করেছেন, দাউদের প্রথম স্ত্রী মেহজবীন ২০২২ সালের জুলাইয়ে দুবাইতে তার সঙ্গে দেখা করেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯