শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মাসুদ রানার মৃত্যু: বরিশাল মিডিয়াঙ্গনে শোকছায়া

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মাসুদ রানার মৃত্যু: বরিশাল মিডিয়াঙ্গনে শোকছায়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল মিডিয়াঙ্গনের পরিচিত মুখ মাসুদ রানা আর নেই। ত্রিশোর্ধ্ব এই তরুণ সাংবাদিক মঙ্গলবার খুব সকালে পদ্মাসেতুর কাছাকাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

একই সাথে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাকে বহনকারী অ্যাম্বুলেন্সের চালক-হেলপার, বরিশালের স্থানীয় এক ছাত্রনেতা, নারীসহ অন্তত ৬ জন।

সাংবাদিক মাসুদ রানাসহ তিনজন তার এক স্বজনকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে পৌছানোর আগেই এই মর্মান্তিক দুর্ঘটনায় ৬টি প্রাণ বিয়োগের ঘটনা ঘটলো।

সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাসুদ রানার বিয়োগান্তের ঘটনায় বরিশাল মিডিয়াঙ্গনে একটি শোকের ছায়া পড়েছে। বিশেষ করে তার এমনভাবে অকালে চলে যাওয়ার বিষয়টি সহকর্মী থেকে শুরু করে অনেকেরই মেনে নিতে কষ্ট হচ্ছে।

নিজউ এডিটরস্ কাউন্সিল, বরিশালের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজপোর্টাল ‘বরিশাল ক্রাইম নিউজ’র সম্পাদক খন্দকার রাকিব বলেন, সাংবাদিক মাসুদ রানা ছিলেন পরোপকারী এবং আদর্শ চরিত্রের মানুষ। কাছ থেকে যত তাকে দেখেছি, ততই মুগ্ধ হয়েছি।

তিনি করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে থেকেছেন এবং যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের যুক্ত থাকার পাশাপাশি রক্তদানেও তার বিশেষ ভুমিকা ছিল।

সবকিছু মিলিয়ে বলা চলে আমরা একজন মানবিক যোদ্ধাকে হারিয়েছি। তার বিয়োগান্তে পুরো মিডিয়াঙ্গনে শোকের আবহ বইছে। সহকর্মী-স্বজনেরা মাসুদ রানার মৃত্যু যে কিছুতেই মেনে নিতে পারছেন না।

পুলিশ ও বিভিন্ন মাধ্যম জানা গেছে- সাংবাদিক মাসুদ রানাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল।
পথিমধ্যে পদ্মাসেতুর কাছাকাছি গতিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় অ্যাম্বুলেন্সটি। এতে অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাম্বুলেন্সের যাত্রী মাসুদ রানাসহ ৬ জন।

পুলিশের ধারণা, অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে। পদ্মা দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ মিয়া বিষয়টির সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হন। নিহতদের একজন বরিশালের সাংবাদিক মাসুদ রানা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯