বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত: ১৬ মরদেহ উদ্ধার

৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত: ১৬ মরদেহ উদ্ধার

অনুসন্ধান ডেস্ক:: নেপালে ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পর পোখরার নতুন ও পুরাতন বিমানবন্দরের মাঝমাঝি জায়গায় একটি পাহাড় ঘেরা স্থানে প্লেনটি আছড়ে পড়ে।

প্লেনটিতে সব মিলিয়ে ৭২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬৮ জন যাত্রী। আর বাকি চারজন কেবিন ক্রু। নেপালি সংবাদমাধ্যম নেপাল লাইভ টুডে জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্লেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার পরই এটিতে আগুন ধরে যায়।

কি কারণে এ ঘটনা ঘটল সেটি এখনো জানা যায়নি। ঘটনার পরই সেখানে দ্রুত ছুটে যান উদ্ধাকারীরা। এখন প্লেনের ভেতর আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন তারা। সূত্র: কাঠমাণ্ডু পোস্ট

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯