বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির প্রাণ গেল

কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির প্রাণ গেল

অনুসন্ধান ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী চার বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের বাড়ি নারায়ণগঞ্জে, একজনের মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও অন্যজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রবাসীদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বরের বাড়ি নারায়ণগঞ্জে। আর মোহাম্মদ রাহাতের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, অপর নিহত মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

নিহত তিন জনের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর রাহাতকে স্থানীয় সময় শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।গুরুতর আহত দুজন মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান আপু স্থানীয় দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জে।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, নিহত তিন জনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯