বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লক্ষ্মীপুরে প্রথম স্ত্রীর স্বামীর দ্বিতীয় স্ত্রীর ছবি দেখে আত্মহত্যা

লক্ষ্মীপুরে প্রথম স্ত্রীর স্বামীর দ্বিতীয় স্ত্রীর ছবি দেখে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি :: লক্ষ্মীপুরে আসমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, ফেসবুক আইডিতে স্বামী আবদুল মালেকের দ্বিতীয় স্ত্রীর ছবি দেখে আসমা সহ্য করতে পারেনি। এ কারণেই সে আত্মহত্যা করেছে। স্বামীসহ শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে আসমাকে শারিরীক নির্যাতন করা হয়েছে।

৮ ডিসেম্বর, রবিবার দুপুরে সদর উপজেলার কাফিলাতলি এলাকায় বাবার বাড়ি থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুই বছর আগে আসমার সঙ্গে রায়পুর উপজেলার সাগরদী গ্রামের আবদুল মালেকের সঙ্গে বিয়ে হয়। মালেক সাগরদী গ্রামের হুমায়ুনের ছেলে ও আসমা সদরের কাফিলাতলি এলাকার জাকির হোসেনের মেয়ে। বিয়ের কিছুদিন পরই স্বামীসহ শশুর বাড়ির লোকজন ৫ লাখ টাকা যৌতুকে দাবিতে আসমাকে মারধর করেছে বলে পরিবারের অভিযোগ।
গত শনিবার পরিবারের লোকজন শশুর বাড়ি থেকে আসমাকে নিয়ে আসেন। পরে ফেসবুকের ব্যক্তিগত আইডিতে মালেক একটি মেয়ের ছবি দিয়ে দ্বিতীয় স্ত্রী দাবি করে। এটি সহ্য করতে না পেরেই আসমা আত্মহত্যা করছে বলে পরিবারের দাবি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯