বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যানজটে ফেঁসে গিয়ে গাড়ির ছাদেই মদ পান!

যানজটে ফেঁসে গিয়ে গাড়ির ছাদেই মদ পান!

অনুসন্ধান ডেস্ক: লম্বা যানজটে আটকে গেলে সবারই বিরক্ত লাগে। কেউ গাড়ির ভিতরে বসেই অধৈর্য বোধ করেন, কেউ আবার বিরক্ত হয়ে ট্রাফিক পুলিশকে দোষারোপ করেন।

কেউ আবার গাড়ি থেকে রাস্তায় নেমে একটু হাঁটাহাঁটি করেন। ভারতের গুরুগ্রামে দেখা গেল ভিন্ন চিত্র। ট্রাফিকে আটকে গাড়ির ছাদে বসেই মদ খেতে শুরু করেন এক ব্যক্তি। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গত শনিবার ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন রবি হান্ডা নামে এক ব্যক্তি। মজা করে তিনি ভিডিওর সঙ্গে লেখেন, এমন কাণ্ড গুরুগ্রামেই হতে পারে!

১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি একটি ছোট সাদা গাড়ির ছাদে বসেই মদ পান করছেন।

প্রবল যানজটের মধ্যে গাড়িটি ধীর গতিতে এগিয়ে চলেছে। গাড়ির সামনের আসনে বসা অন্য এক যাত্রী একটি গ্লাস গাড়ির ছাদে বসা ব্যক্তির হাতে পৌঁছে দিলেন। তারপরেই বোতল থেকে মদ ঢেলে খেতে শুরু করেন ওই ব্যক্তি।

টুইটারে পোস্ট হওয়ার পর থেকেই ভিডিওটি বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও যারাই দেখেছেন, তারা ওই ব্যক্তির আচরণের তীব্র নিন্দা করেছেন। প্রকাশ্যে এভাবে মদপানকে সমর্থন করেননি কেউই।

একজন লিখেছেন, পুলিশ ধরে পেটালে সমস্ত নেশা কেটে যাবে। অন্য আরেকজন লিখেছেন, অসভ্যতা করার কোনো না কোনো উপায় মানুষ ঠিক খুঁজে বের করে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯