বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আবুধাবিতে লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

আবুধাবিতে লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

অনুসন্ধান ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতে নতুন বছরের প্রথম ‘বিগ টিকিট র‌্যাফেল ড্র’তে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জিতেছেন মোহাম্মদ রায়ফুল নামের প্রবাসী এক বাংলাদেশি।

লটারিতে তিনি জিতেছেন ৩৫ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা ১০৫ কোটি টাকার সমান।  সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার লটারির ফল ঘোষণা করেন আয়োজকরা।

পুরস্কার জেতা মোহাম্মদ রায়ফুল সংযুক্ত আরব আমিরাতের আল আইনের বাসিন্দা। তার টিকিট নম্বর ০৪৩৬৭৮। গত ১০ ডিসেম্বর টিকিটটি কিনেছিলেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রায়ফুল আল আইনের একটি কোম্পানিতে পিকআপচালক হিসেবে কাজ করেন এবং ৯ বছর ধরে তিনি টিকিট কিনছেন। যে টিকিটে তিনি পুরস্কার পেয়েছেন, তা ২০ বন্ধু মিলে অনলাইনে কিনেছিলেন তিনি। তারা সবাই এখন পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

বড় অঙ্কের টাকা পুরস্কার পাওয়ার পর প্রবাসী বাংলাদেশি রায়ফুল বলেন, ‘আমি ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। বিশ্বাস করতে পারছি না যে, আমি লটারি জিতেছি। আমি খুবই আনন্দিত।’

লটারিতে জেতা টাকা কীভাবে ব্যবহার করবেন–জানতে চাইলে রায়ফুল জানান, এখনো এ নিয়ে কোনো পরিকল্পনা করেননি তিনি।এদিকে লটারির দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল।

তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরও ৩ ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়া ভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।

উল্লেখ্য, আবুধাবি এয়ারপোর্ট ও শহরের উন্নয়নের জন্য ১৯৯২ সালে এ বিগ টিকিট লটারি চালু হয়। লটারির ড্র প্রতি মাসে অনুষ্ঠিত হয়।

প্রতি মাসেই প্রথম পুরস্কারের টাকার মূল্যও পরিবর্তন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে এই ড্রয়ের মূল্য ছিল ৩৫ লাখ দিরহাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯