বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সু চির আরও ৭ বছরের কারাদণ্ড

সু চির আরও ৭ বছরের কারাদণ্ড

অনুসন্ধান ডেস্ক: মিয়ানমারের জান্তা সরকার নিয়ন্ত্রিত সেদেশের একটি আদালত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছে।

আদালত বলেছে, দুর্নীতির পাঁচটি অভিযোগ প্রমাণ হওয়ায় কারাবন্দি সু চিকে এই দণ্ড দেওয়া হয়েছে।খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের সেশন চলে খুবই গোপনে।যেখানে সু চিকে হাজির করা হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে এক সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।তখন সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়।  আজ সু চির বিরুদ্ধে করা মামলার শেষ রায়ের জন্য দিন ধার্য ছিল। সেই অনুযায়ী এজলাসে কারাবন্দি নেত্রীর সাত বছরের কারাদণ্ড দেন মিয়ানমারের আদালত।

এর আগে কয়েকটি মামলার রয়ে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় মিয়ানমারের এই নারী নেত্রীকে। তবে এবার সর্বশেষ রায়ে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হলো তাকে।

সু চিকে কারাদণ্ড দেওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি দেশটির সামরিক সরকারের মুখপাত্র। মূলত মিয়ানমারের ডি ফ্যাক্টো বা প্রকৃত নেতা থাকাকালীন হেলিকপ্টার ইজারা এবং এর ব্যবহার সংক্রান্ত অপরাধের জন্য সু চিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মিয়ানমারে গণতন্ত্রের জন্য কয়েক দশকের দীর্ঘ প্রচারণার জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় সামরিক সরকারের অধীনে বন্দি অবস্থায় কাটিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯