বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার ভারতের সাহায্য চাইলেন জেলেনস্কি

এবার ভারতের সাহায্য চাইলেন জেলেনস্কি

অনুসন্ধান ডেস্ক: ‘শান্তির ফর্মুলা’ বাস্তবায়নে এবার ভারতের সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে এ সাহায্য চান তিনি। খবর আলজাজিরার।

এদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চাইছে ভারত— এমন সময় দুই নেতার মধ্যে এ আলোচনা হলো। টুইটারে জেলেনস্কি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। জি-২০ জোটের সভাপতি হিসেবে দেশটির সাফল্য কামনা করেছি।

আমি এ প্ল্যাটফরমেই শান্তি পদ্ধতি ঘোষণা করেছিলাম। এখন আমি সেই শান্তি পদ্ধতি বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করছি। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির প্রথম সারির ২০টি দেশের জোট জি-২০। এই জোটের গত মাসের শীর্ষ সম্মেলনে যুদ্ধ বন্ধে ইউক্রেনের ১০ দফা শান্তি পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। এক বছরের জন্য এ জোটের সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত।

জেলেনস্কির সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপের বিষয়ে ভারত সরকার এক বিবৃতিতে বলেছে— পারস্পরিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেন সংঘাত অবিলম্বে অবসানে নরেন্দ্র মোদি তার অবস্থান ‘দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত’ করেছেন। যে কোনো শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের সমর্থন থাকবে বলে জানিয়েছেন তিনি।

রাশিয়ার ইউক্রেনে হামলার সরাসরি নিন্দা জানায়নি ভারত। চীনের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এই খাত থেকেই রাশিয়ার সবচেয়ে বেশি আর্থিক সংস্থান হয়।

চলতি মাসে প্রতি ব্যারেলের দাম ৬০ ডলারের কমে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনে ভারত। রাশিয়ার তেলের সর্বোচ্চ এই দাম বেঁধে দেওয়া নিয়ে একমত হয়েছেন পশ্চিমারা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার বাজারে প্রবেশাধিকার চেয়ে ভারতও বিভিন্ন পণ্যের একটি তালিকা মস্কোকে পাঠিয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯