শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেঘনায় জ্বালানি তেল নিয়ে ডুবল জাহাজ

মেঘনায় জ্বালানি তেল নিয়ে ডুবল জাহাজ

অনুসন্ধান ডেস্ক: ভোলায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষের পর একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের স্টাফদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।  রোববার দিনগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার কাচিয়া বৈরাগিয়া চরের মেঘনা নদীতে ‘সাগর নন্দিনী-২’ নামে তেলবাহী জাহাজটি ডুবে যায়।

ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  ডুবে যাওয়া জাহাজটিতে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল বলে জাহাজের স্টাফরা দাবি করেছেন। জাহাজের স্টাফরা জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১১ লাখ লিটারের বেশি পেট্রোল ও ডিজেল লোড করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়। কাচিয়া বৈরাগিয়া চরের মেঘনা নদীতে অপর একটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর তেলবাহী জাহাজটির তলা ফেটে যায়। এতে জাহাজটি ডুবে যায়।

এ সময় জাহাজের স্টাফরা চিৎকার করলে অপর একটি বালুবাহী বলগেট এসে তাদের ১৩ জনকে উদ্ধার করে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে তারা সকালের দিকে ঘটনাস্থলে পৌঁছান। জাহাজের স্টাফদের তীরে নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা তেল নেওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায়। জাহাজটিকে উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জাহাজটিতে আট লাখ ৯৮ হাজার ৪৯৬ লিটার পেট্রোল এবং দুই লাখ ৩৪ হাজার ৪৫২ লিটার অকটেন ছিল। ভোলার ইলিশা নৌ-পুলিশ থানার পরিদর্শক মো. আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড মেঘনা নদী থেকে ডিজেল অপসারণের চেষ্টা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯