বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়ে করতে চাওয়ায় মুখে লাথি, জ্ঞান হারালেন প্রেমিকা

বিয়ে করতে চাওয়ায় মুখে লাথি, জ্ঞান হারালেন প্রেমিকা

অনুসন্ধান ডেস্ক:: প্রেমের পরিণতি দিতে প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন প্রেমিকা। আর তাতেই প্রেমিকার মুখে লাথি মারলেন ২৪ বছরের এক যুবক। শুধু লাথিই নয়, প্রেমিকাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, চড়ও মারতে থাকেন তিনি। মারের চোটে অজ্ঞান হয়ে যান ১৯ বছরের তরুণী।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার। দেশটির পুলিশ জানিয়েছে, গত বুধবার বিয়ে করার জন্য প্রেমিককে জোরাজুরি করছিলেন ১৯ বছরের প্রেমিকা। বিয়ের কথা শুনেই রেগে যান যুবক। প্রেমিকার মুখে সজোরে লাথি মারেন তিনি।

 

এভাবে মারধর করা চলতে থাকে কয়েক মিনিট ধরে। কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে যান প্রেমিকা। এই মারধরের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।  পুলিশের এক কর্মকর্তা জানান, বুধবারই তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে আটক করে।

 

কিন্তু পরে ওই তরুণী যুবকের বিরুদ্ধে অভিযোগ করতে রাজি হননি। তাই যুবককে ছেড়ে দেয় পুলিশ।কিন্তু পরে ছড়িয়ে পড়া ভিডিও দেখে স্বতঃপ্রণোদিত হয়ে যুবকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বর্তমানে পলাতক ওই যুবক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯