বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে বাস খাদে পড়ে তিন অফিসারসহ ১৬ সেনার প্রাণহানি 

ভারতে বাস খাদে পড়ে তিন অফিসারসহ ১৬ সেনার প্রাণহানি 

অনুসন্ধান ডেস্ক :: ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি বাস খাদে পড়ে ৩ অফিসারসহ ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।  শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেনে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।  দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এনডিটিভি।

এতে বলা হয়, সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে যাচ্ছিল সেনাবাহিনীর বাসটি। পাহাড়ি বাঁকে বাসটি ঘোরাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গভীর খাদে পড়ে যায়।

তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো হয় এবং আহত ৪ সেনাকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ওই বাসে ২০ জন সেনা সদস্য ছিলেন। নিহত সেনা সদস্যরা কোন রেজিমেন্টের, তা এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন অফিসার পদমর্যাদার।

এ ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইটবার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, উত্তর সিকিমে দুর্ঘটনায় সেনা সদস্যদের নিহতের ঘটনাটি বেদনাদায়ক। জাতি তাদের সেবা ও প্রতিশ্রুতির জন্য অত্যন্ত কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯