বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত চীনের এই সংগীতশিল্পী!

ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত চীনের এই সংগীতশিল্পী!

অনুসন্ধান ডেস্ক: ইচ্ছাকৃতভাবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনের এক গায়িকা তথা গীতিকার জেন জাং। এমন তথ্য তিনি নিজেই জানিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

চীনে করোনার নতুন ঢেউ যখন তুঙ্গে তখনই এমন তথ্য ফাঁস করেছেন জেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তিনি।দেশটির বিখ্যাত গায়িকা জেন নিজেই সোশ্যাল মিডিয়া ‘ওয়েবো’তে লিখেছেন, ক্রিসমাস ও নববর্ষের অনুষ্ঠানে তার কনসার্ট রয়েছে। সেখানে গেলে করোনা আক্রান্ত হয়ে যেতে পারেন, এই ভয়ে তিনি আগেভাগেই করোনা আক্রান্ত বন্ধুদের সঙ্গে দেখা করেন। সেখান থেকেই তিনি নিজে করোনা আক্রান্ত হন।

৩৮ বছরের ওই গায়িকা আরও জানান, বন্ধুদের সঙ্গে দেখা করার পরই তার জ্বর আসে, গলা ও শরীরে ব্যাথা শুরু হয়। তবে গায়িকার দাবি, এসব উপসর্গ শুধু একদিনের জন্যই ছিল। এরপর থেকে তার কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতা হয়নি। কোনো ওষুধ ছাড়াই শুধু প্রচুর পানি ও ভিটাামিন-সি খেয়েই তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে গায়িকার পোস্ট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনরা তীব্র সমালোচনা করে বলেন, যেখানে গোটা দেশ করোনার সঙ্গে লড়াই করছে, সেখানে আপনি ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত হচ্ছেন। চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে গায়িকা পোস্ট ডিলিট করে দেন। পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯