রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিসিসি’র তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় সংযুক্ত, একজনকে কারন দর্শাতে নোটিশ

বিসিসি’র তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় সংযুক্ত, একজনকে কারন দর্শাতে নোটিশ

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে সংযুক্ত করা হয়েছে। এরা হলো বরিশাল সিটি করপোরেশনের বানিজ্য শাখার ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট মোঃ আজিজুর রহমান, কর ধার্য্য শাখার এস্টেট অফিসার ( এ্যাসেসর হিসেবে কর্মরত) মোঃ মাহবুবুর রহমান ও আইন শাখার আইন সহকারী মোঃ রফিকুল ইসলাম। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মর্কতা সাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পৃথক তিনটি আদেশই জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার জন্যও বলা হয়েছে। এদিকে সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বর্তমানে প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকা আহসান উদ্দিন রোমেলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। জানাগেছে, শঠতা ও মিথ্যাচারের মাধ্যমে প্রশাসনিক শাখায় ন্যাস্ত থাকার পরেও নিজেকে জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে তথ্য কমিশনের একটি শুনানিতে অংশ নেন। যা চাকুরি বিধির নিয়ম বহির্ভূত এবং আচরন বিধি ভঙ্গের শামিল। তাই তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানতে চেয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। আর এর জবাবও আগামী তিনদিনের মধ্যে দিতে বলা হয়েছে। তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে সংযুক্ত ও এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯