বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেসিদের আনন্দ উৎসব রূপ নিল বিষাদে, নিহত ১

মেসিদের আনন্দ উৎসব রূপ নিল বিষাদে, নিহত ১

অনুসন্ধান ডেস্ক:  বিশ্বকাপ নিয়ে রাজধানী বুয়েনোস আইরেসে লিওনেল মেসিদের প্যারেড উৎসব রূপ নিয়েছে বিষাদে। ব্রিজের ওপর থেকে ছাদখোলা বাসের ওপর লাফিয়ে পড়ার সময় রাস্তায় পড়ে এক সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া মারাত্মকভাবে জখম হয়ে এক শিশু আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নেশনের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, মঙ্গলবার (২০ ডিসেম্বর) ওবেলিস্ক স্কয়ারের মূল কেন্দ্রে যাওয়ার সময় মেসিদের ছাদখোলা বাসে হঠাৎ একটি ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়েন কয়েকজন দর্শক

। এর মধ্যে ২৪ বছরের এক যুবক নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পারায় বাস থেকে ছিটকে পড়ে যান রাস্তায়। তাতে মারাত্মকভাবে মাথায় আঘাত পান ওই সমর্থক। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লা নেশন তাদের প্রতিবেদনে আরও জানায়, ‍উৎসব উদ্‌যাপনের সময় একটি ভাস্কর্য থেকে পাথরের টুকরা ভেঙে শিশুর মাথায় আঘাত করে। মারাত্মক জখম নিয়ে সে শিশু এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জীবন শঙ্কায় আছে।

আরও পড়ুন: মরক্কোতে হাকিমিদের রাজকীয় সংবর্ধনা

এদিকে, বাসে সমর্থকদের লাফিয়ে পড়ার পর নিরাপত্তা শঙ্কায় মাঝপথে স্থগিত হয়ে যায় ছাদখোলা বাসে করে মেসিদের কাতার বিশ্বকাপ জয় উদ্‌যাপন। তাতে আর্জেন্টাইন সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে মারামারিতে জড়ান।

ইটপাটকেল, পাল্টাপাল্টি ধাওয়া আর লোকজনের ভিড়ে সেখানে আহত হয়েছেন অন্তত ২০ জন। হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৬ জনকে।

এর আগে, ৩৬ বছরের দুঃখ ঘুচিয়ে কাতার থেকে স্বপ্নের ট্রফি নিয়ে দেশে ফেরে মেসিরা। বিশ্বচ্যাম্পিয়নদের অভ্যর্থনা জানাতে রাস্তায় নামে জনস্রোত। ডেইলি মেইলের মতে, প্রায় ৪০ লাখ মানুষ রাজধানী বুয়েনোস আইরেসের রাস্তায় মেসিদের ট্রফি উদ্‌যাপন দেখার জন্য হাজির হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯