বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানের পুলিশ স্টেশনে জঙ্গি হামলা, অস্ত্র লুট

পাকিস্তানের পুলিশ স্টেশনে জঙ্গি হামলা, অস্ত্র লুট

অনুসন্ধান ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে গেছে সশস্ত্র জঙ্গিরা।

বুধবার (২১ ডিসেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। রেহমান ওয়াজির নামের এক পুলিশ সদস্য বলেন, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে জঙ্গিরা রকেট লাঞ্চার ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ স্টেশনটিতে প্রবেশ করে।

এসময় ওয়াজির পুলিশ স্টেশনের ভেতরে অবস্থান করছিলেন। তিনি ডনকে বলেন, সামনের গেট উড়িয়ে দিয়ে প্রায় ৫০ জন জঙ্গি স্টেশনে প্রবেশ করেন।

থানা পুলিশের আরেক কর্মকর্তা বলেন, স্টেশন হাউস কর্মকর্তাসহ ২০ জন পুলিশ সদস্য জঙ্গিদের কিছু সময়ের জন্য প্রতিহত করেছিল। কিন্তু পরে জঙ্গিরা স্টেশনে থাকা সব পুলিশ সদস্যকে জিম্মি করে।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিও-তে রাতের অন্ধকারে স্টেশনে রকেট ও গ্রেনেডের প্রচণ্ড বোমাবর্ষণ দেখা গেছে। হামলা শেষে জঙ্গিরা অস্ত্রশস্ত্র লুট করে একটি পুলিশ ভ্যান নিয়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ বলছে, জঙ্গিরা শুধু ৮টি একে-৪৭ রাইফেল নিয়ে পালিয়েছে।

সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, হামলায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। ইলিয়াস নামে ওই পুলিশ কনস্টেবলকে চিকিৎসার জন্য ওয়ানা হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে একজন জঙ্গি সদস্যও নিহত হয়েছেন। পাকিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস (এফসি)-এর সঙ্গে গোলাগুলিতে ওই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।

পুলিশ বলেছে, আশপাশের এলাকা থেকেও তাদের সদস্যদের এনে ওয়ানায় মোতায়েন করা হয়েছে। পুলিশ স্টেশনটিতে ১০০ জনের মতো পুলিশ সদস্য বর্তমানে অবস্থান করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯