শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সিটি কর্পোরেশনে ১১ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন

বরিশাল সিটি কর্পোরেশনে ১১ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন

অনুসন্ধান ডেস্ক: বরিশাল সিটি কর্পোরেশনের এনেক্স ভবন থেকে পরিচালিত নগরবাসীর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ১১ দিন বন্ধ থাকবে। ১ জানুয়ারি থেকে পুনরায় এ কার্যক্রম সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে পরিচালিত হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র বলেন, নগরবাসীর ভোগান্তির কথা মাথায় রেখে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম এখন থেকে নিজ নিজ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে করার উদ্যোগ গ্ৰহণ করা হয়েছে।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য যাতে নগরবাসীকে সিটি কর্পোরেশন পর্যন্ত না আসতে না হয় সেজন্য প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের কম্পিউটারে এই সার্ভার দিয়ে দেওয়া হবে। এজন্য এই ৮-১০ দিন সময় লাগবে। যদি সম্ভব হয় এর আগেও হয়ে যেতে পারে।

মেয়র আরো বলেন, ৩০ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশাপাশি সংরক্ষিত আসনের ১০ জন মহিলা কমিশনাররাও তাদের কার্যালয় থেকে এই কার্যক্রম পরিচালনা করবেন। ফলে এখন থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফরম পূরণ থেকে শুরু করে টাকা জমা দেওয়া সব কিছুই স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও আয়শা তৌহিদ লুনাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯