বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আর্জেন্টিনা ও ফ্রান্সের জার্সি পরে ভারতীয় জুটির বিয়ে

আর্জেন্টিনা ও ফ্রান্সের জার্সি পরে ভারতীয় জুটির বিয়ে

অনুসন্ধান ডেস্ক: বিয়ের তারিখের সঙ্গে কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলার দিন মিলে যাওয়ায় নিজেদের পছন্দের দলের জার্সি পরে বিয়ে করার সিদ্ধান্ত নেন ভারতের কেরালা রাজ্যের শচীন-আথিরা জুটি।

বিবিসি জানায়, শচীন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির অন্ধভক্ত। আথিরার প্রিয় দল ফ্রান্স। বর-কনে দুইজনই তাই ১০ নম্বর জার্সি বেছে নেন। শচীনের গায়ে ছিল মেসির আকাশী-সাদা রঙের ১০ নম্বর জার্সি। আর আথিরা শাড়ির উপর গায়ে চাপিয়েছিলেন ফ্রান্সের গাঢ় নীল রঙের ১০ নম্বর জার্সি। যেটি বর্তমানে পরেন দেশটির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে।

কাতারে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে কোচি নগরীতে বিয়ের মন্ত্র উচ্চারণ করেন শচীন-আথিরা। স্থানীয় একটি পত্রিকা জানায়, মন্দিরে বিয়ে সম্পন্ন হওয়ার পর এই ছুটি দ্রুত তাদের রিসিপশন অনুষ্ঠানে ছোটেন এবং খাওয়া-দাওয়া পর্ব শেষ করে সেখান থেকে ২০৬ কিলোমিটার দূরে শচীনের বাড়ি থিরুবনন্তপুরমের পথ ধরেন। যাতে প্রিয় দলের খেলা দেখতে সময়মত টেলিভিশনের সামনে বসে যেতে পারেন।

কাতারে রোববার রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। বিশ্ব বহুদিন দুর্দান্ত এই ম্যাচের কথা মনে রাখবে। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানে উভয় দল আবার একটি করে গোল করলে শেষ পর্যন্ত টাইব্রেকারে এবারের চ্যাম্পিয়নকে বেছে নেওয়া হয়। অবসান ঘটে মেসির দীর্ঘ প্রতিক্ষার। ক্রিকেট পাগল দেশ ভারতের কেরালাতে মেসির ভক্ত-সমর্থকের সংখ্যা অনেক। মেসির বিশ্বকাপ জয়ে যারা নেচেগেয়ে রাতভর আনন্দ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯