শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অটোরিকশায় অ্যাম্বুলেন্সের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

অটোরিকশায় অ্যাম্বুলেন্সের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

অনুসন্ধান ডেস্ক: রংপুরের তারাগঞ্জে একটি অ্যাম্বুলেন্স বিপরীত দিক দিয়ে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেওয়ায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ উপজেলার নেংটিছিড়া ব্রিজের কাছে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের নাম-ঠিকানা জানা গেছে। তারা হলেন আজাহার (৪৮) ও খাদেমুল (৪৫)। তাদের সবার বাড়ি উপজেলার বাঙালিপুর এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় তারাগঞ্জ থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল।

পথে নেংটিছিড়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা পাঁচজনের মৃত্যু হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯