বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর ফ্রান্সে বিশৃঙ্খলা-সংঘর্ষ

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর ফ্রান্সে বিশৃঙ্খলা-সংঘর্ষ

অনুসন্ধান ডেস্ক: কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে হার মেনে নিতে পারছে না ফরাসিরা। নিজ দেশের এমন পরাজয়ে শহরের বিভিন্ন সড়কে ভাঙচুর চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। এ ছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে দাঙ্গার ঘটনা ঘটেছে।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে রাজধানী প্যারিস, নিছ, লিওনসহ বিভিন্ন শহরের রাস্তায় আগে থেকেই জড়ো হতে থাকেন ভক্তরা। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফ্রান্সজুড়ে মোতায়েন করা হয় ১৪ হাজার অতিরিক্ত পুলিশ। দ্য সানের প্রতিবেদন বলছে, প্যারিসের ঐতিহাসিক শঁজ এলিজেতে সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় দাঙ্গা পুলিশ।

ফ্রান্স বিশ্বকাপ জিতবে এই আশায় লাখ লাখ মানুষ দেশটির বিভিন্ন জায়গায় বিজয় উদযাপনের জন্য ভিড় করতে থাকে। অনেকে রেস্টুরেন্টেও খেলা দেখে। তবে হেরে গেলে পরিস্থিতি বদলে যায়। সড়কে ভাঙচুর ও আতশবাজি ফুটিয়ে বিশৃঙ্খলা করতে দেখা যায় অনেককে।

দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষুব্ধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামানের পাশাপাশি কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। বিশৃঙ্খলার দায়ে লিয়ন থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। নিছ শহরেও পুলিশ এবং ফুটবল সমর্থকদের সংঘর্ষ হয়।

সূত্র: নিউজ ১৮

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯