বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইরানে অস্কারজয়ী অভিনেত্রী আটক

ইরানে অস্কারজয়ী অভিনেত্রী আটক

অনুসন্ধান ডেস্ক: ইরানে হিজাব ইস্যুতে সরকারবিরোধী বিক্ষোভের জেরে এবার অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৭ ডিসেম্বর) ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আলিদুস্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ।

গত ৮ ডিসেম্বর মোহসেন শেকারি নামে ২৩ বছর বয়সী এক যুবককে মৃত্যুদণ্ড দেয় ইরানের আদালত। ওই যুবকের অপরাধ, গত সেপ্টেম্বরে তিনি তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করেন এবং আধাসামরিক বাহিনীর একজন সদস্যকে আহত করেন।

একই দিনে (৮ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী আলিদুস্তি।

একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখছে এবং সঠিক পদক্ষেপ নিচ্ছে না, তারা মানবতার জন্য কলঙ্ক। ’

সেই পোস্টের জেরেই আটক হয়েছেন আলিদুস্তি।

ইরানের অস্কারজয়ী এই অভিনেত্রী ‘দ্যা সেলসম্যান’ চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ইনস্টাগ্রামে তার ৮০ লাখের বেশি অনুসারী রয়েছে ।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর পর্দা পালনের নিয়ম ভাঙার অভিযোগে ২২ বছর বয়সী মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে ইরানের ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। আটকের পর মাহসা থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ তরুণীর।

এ ঘটনার প্রতিবাদে ব্যাপক আন্দোলন শুরু হয় দেশজুড়ে। দেশটিতে এ পর্যন্ত সহিংসতায় প্রাণ গেছে কয়েকশ জনের। বিক্ষোভে অংশ নেন দেশটির তরুণ-তরুণীরা।

তথ্যসূত্র: নিউ ইয়র্ক পোস্ট

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯