বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোদিকে ‘হত্যার’ হুমকি, কংগ্রেস নেতা গ্রেপ্তার

মোদিকে ‘হত্যার’ হুমকি, কংগ্রেস নেতা গ্রেপ্তার

অনুসন্ধান ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্প্রতি ‘হত্যার’ হুমকির বিতর্কিত মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া। এর জেরে আজ মঙ্গলবার রাজা পাতেরিয়াকে রাজ্যের হাতা শহরে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মোদিকে নিয়ে রাজা পাতেরিয়ার একটি মন্তব্য অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে শোনা যায়, মোদিকে ‘হত্যায় প্রস্তুত হতে’ আহ্বান জানান পাতেরিয়া।

দলীয় কর্মীদের উদ্দেশে পাতেরিয়া বলেন, ‘মোদি নির্বাচনী ব্যবস্থাকে শেষ করছেন। ধর্ম, বর্ণপ্রথা, ভাষার ভিত্তিতে দেশের মানুষকে বিভক্ত করবেন। দলিত, আদিবাসী, সংখ্যালঘুরা ভয়ানক বিপদে। যদি সংবিধানকে রক্ষা করতে চান, তাহলে মোদিকে হত্যায় প্রস্তুত হন।’

রাজা পাতেরিয়ার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। বিজেপির অনেক নেতা তাকে গ্রেপ্তারের দাবি জানান।

পাতেরিয়ার মন্তব্যের জেরে তার বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। গতকাল সোমবার বিকেলে রাজ্যের পান্না জেলার পাওয়াই থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়।

তবে সমালোচনার মুখে রাজা পাতেরিয়া তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘হত্যা’ বলতে তিনি আসলে মোদিকে পরাজিত করার কথা বলেছেন। তবে তার এই ব্যাখ্যায় সমালোচনা থামেনি, সেইসঙ্গে তিনি শেষমেশ গ্রেপ্তার হলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯