বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঘূর্ণিঝড় মানদৌসে তামিলনাড়ুতে নিহত ৪ 

ঘূর্ণিঝড় মানদৌসে তামিলনাড়ুতে নিহত ৪ 

অনুসন্ধান ডেস্ক: ঘূর্ণিঝড় মানদৌসে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যে তামিলনাড়ুতে অন্তত চারজন নিহত হয়েছে। রাজ্যের শীর্ষ কর্মকর্তা বলেন, ভারী বৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের কারণে বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় মানদৌস শুক্রবার গভীর রাতে আঘাত করে। এতে ১৮৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে রাজ্যের রাজধানী চেন্নাইতে ৪০০টি গাছ উপড়ে গেছে বলেও জানান তিনি।

ত্রাণকর্মীসহ প্রায় ২৫ হাজার মানুষ জরুরি ত্রাণ তৎপরতায় জড়িত এবং ২০১টি আশ্রয় শিবিরে ৯ হাজারেরও বেশি লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করছি।

শ্রীলঙ্কা অতিক্রম করার সঙ্গে সঙ্গে মানদৌস দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া ঝড়ের কারণে উচ্চ বায়ু দূষণের ফলে শুক্রবার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়।

এটি ধীরে ধীরে একটি নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে বলে জানায় ভারতের আবহাওয়া বিভাগ।

সূত্র : রয়টার্স

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯