বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!

আটক ফখরুল ও আব্বাস

আটক ফখরুল ও আব্বাস
আটক ফখরুল ও আব্বাস

অনুসন্ধান ২৪ >> গভীর রাতে বিএনপির দুই শীর্ষ নেতাকে বাসা থেকে আটকের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে রেখে তাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, ‘থানা পুলিশ ও ডিবি পুলিশের অভিযানে বিএনপির দুই নেতাকে আটক করে আমরা হেফাজতে নিয়েছি। বর্তমানে তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ গ্রেফতার দেখানো হচ্ছে কিনা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মামলা হবে কিনা বা তাদের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। এলে পরে বলতে পারব।’

তারা হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুলিশ বলছে, আটকের পর নতুন কোনো মামলায় বিএনপির সিনিয়র দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সিনিয়রদের নির্দেশনা পেলে পরবর্তী সিদ্ধান্ত নেীয়া হবে।

এর আগে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবির জানান, রাত তিনটার দিকে ডিবি পুলিশ সদস্যরা তাদের উত্তরার বাসায় এসে জানায়, উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুল ইসলামকে আটক করছেন।

প্রায় একই সময়ে রাত সোয়া তিনটার দিকে ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ সদস্যরা মির্জা আব্বাসকে আটক করে নিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার।

জানা গেছে, বিএনপির সমাবেশের ভেন্যু ঠিক করতে বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের মাঠ পরিদর্শন করে বাসায় ফেরেন মির্জা আব্বাস। বাসায় যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, মাঠ দুটি দেখেছি। কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা। ফলে সিদ্ধান্ত নিতে পারছি না। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাব।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯