সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি .. বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ বজলুল হক কলেজের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণকালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষের কক্ষে গভর্নিং বডির সাবেক দুজন সভাপতি, সদস্যবৃন্দ এবং শিক্ষকমণ্ডলী তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সৈয়দ বজলুল হক কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন (সানা), বিদায়ী সভাপতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক ডীন ড. সৈয়দ আতিকুল ইসলাম, কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক, বিদ্যোৎসাহী সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মহসীন রেজা, বরিশাল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন-উর-রশিদ (স্বপন তালুকদার), উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার, ইলুহার ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সেলিম বেপারী, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জগন্নাথ নাথ, প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য সহকারী অধ্যাপক আক্তার -উৎ-জামান (বিপ্লব), খান মো. আল আমীন ও আনার কলি ঝুমুর, অভিভাবক সদস্য সৈয়দ হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ ও সিরাজুল ইসলাম খান প্রমুখ। পরে সৈয়দ বজলুল হক কলেজের তৃতীয়বারের মত নির্বাচিত সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়।