শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাশকতা মামলায় ইশরাকসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নাশকতা মামলায় ইশরাকসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনুসন্ধান ২৪ >> বিএনপি নেতা ইশরাক হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের এসআই শাহ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মামলায় ইশরাক উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

তিনি বলেন, মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাক হোসেন আদালতে গরহাজির থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ১২ নভেম্বর রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

কিন্তু তিনি আত্মসমর্পণ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ৬ এপ্রিল পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত ইশরাকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান। এরপর ১২ এপ্রিল তিনি আদালত থেকে জামিন পান।

উল্লেখ্য, গতকাল রোববার পুরান ঢাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে হামলার শিকার হন বিএনপি নেতা ইশরাক হোসেন। এতে ৩০ জন আহত হন। এ হামলার জন্য জবি ছাত্রলীগকে দায়ী করেন ইশরাক।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯