শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নভেম্বরে ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি

নভেম্বরে ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলতি বছরের নভেম্বর মাসে ১৩৪ কোটি ৩৭ লাখ টাকার পণ্য, অস্ত্র ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৯৮৯টি ইয়াবা বড়ি, দু’কেজি ১৬২ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২ হাজার ৫৭৬ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৯১০ বোতল বিদেশী মদ, ২১৪ লিটার দেশী মদ, এক হাজার ৩১৫টি বিয়ারের ক্যান, এক কেজি ৮৮১ গ্রাম গাঁজা, চার কেজি হেরোইন, ২৩ হাজার ৯৭৪টি উদ্দীপক ইনজেকশন, আট হাজার ৫৯২টি এসকুফ সিরাপ ও এক হাজার ৬১৮টি বোতল এমকেডিল/ কফিডিল।

এছাড়াও, ৫৫ দশমিক ৫৪৬ কেজি সোনা, সাত কেজি রুপা, দু‘লাখ ১২ হাজার ৫৬৩টি প্রসাধনী, ১০ হাজার ৪৯৪টি ইমিটেশন জুয়েলারি, ১৭ হাজার ৪২৪টি শাড়ি, ছয় হাজার ১১টি থ্রি-পিস সেট, কম্বল ও শার্টের টুকরো, এক হাজার ৬৩১ পিস তৈরি পোশাক, দু’হাজার ৯৮৯ কাঠ, ছয় হাজার ৮০ কেজি চা পাতা, ৭৪ চাজার ৫৩৩ কেজি কয়লা, একটি টাচস্টোন মূর্তি, ৬৮টি মোটরসাইকেল, দু‘টি ট্রাক/ কাভার্ড ভ্যান, পাঁচটি পিকআপ ভ্যান, ২৪টি সিএনজি-চালিত অটোরিকশা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে সাতটি পিস্তল, আটটি বন্দুক, ককটেল, ২৪টি মর্টার শেল, ৫৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।

সূত্র : ইউএনবি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯